দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করেও চোখ ভালো রাখার উপায়

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২১, ১০:১৭| আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১০:৩১
অ- অ+

অফিসের প্রায় কাজই এখন কম্পিউটার নির্ভর। ফলে দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করতে হয়। বেশিক্ষণ ল্যাপটপ কিংবা কম্পিউটারের কাজ করলে অনেকেরই চোখে ব্যথার সমস্যা দেখা দেয়। চোখে ব্যথার সঙ্গে সঙ্গে মাথায় যন্ত্রণা, ক্লান্তি এবং মাথা ঘোরার সমস্যাও দেখা দিচ্ছে। এই সমস্ত সমস্যা থেকে মুক্তির জন্য ঘরোয়া কিছু উপায় জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, অনেকক্ষণ কম্পিউটার কিংবা ল্যাপটপের সামনে বসে কাজ করার ফলে যদি চোখে ব্যথা হয়, তাহলে মাঝে মধ্যেই চোখে ঠান্ডা পানির ঝাপটা দিন। ঠান্ডা পানি চোখের জন্য খুবই উপকারী। কাজ করতে করতে মাঝে মাঝেই ঠান্ডা পানি দিয়ে চোখ ধুয়ে নিলে উপকার পাবেন।

২. বেসিল পাতা এবং পুদিনা পাতাও চোখের জন্য খুবই উপকারী। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে, প্রথমে সারারাত পানিতে বেসিল এবং পুদিনা পাতা ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে সেই পানি দিয়ে চোখ ধুয়ে নিন। এর জন্য বেসিল এবং পুদিনা পাতা ভেজানো পানি তুলায় ভিজিয়ে চোখে ব্যবহার করুন। চোখে ব্যথা, জ্বালা করা থেকে মুক্তি দেবে।

৩. চোখের বেশ কিছু ব্যায়ামও দারুণ উপকারী হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

৪. যোগাভ্যাস করার পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ ঘুমেরও প্রযোজন রয়েছে। একজন প্রাপ্তবয়স্ত মানুষের স্বাস্থ্যের জন্য অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম জরুরি। সারাদিন ল্যাপটপ কিংবা কম্পিউটারের সামনে বসে কাজ করার পর চোখে সমস্যা দেখা দিতেই পারে। চোখের সমস্যা দূর করতে পর্যাপ্ত পরিমাণে ঘুমের দরকার।

৫. চোখের সমস্যা দূর করতে সাহায্য করে গোলাপ জলও। একটি পাত্রে ঠান্ডা পানির সঙ্গে গোলাপ জল মিশিয়ে নিন। তারপর তা তুলার বলের সাহায্যে চোখে ব্যবহার করুন। কিছুক্ষণের মধ্যেই চোখের নানা সমস্যা দূর হয়ে যাবে।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিকিৎসকদের আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে: ভূমিমন্ত্রী মিনু
মেট্রোরেলে বোমা আতঙ্কের নেপথ্যে কী? তদন্ত নিয়ে যা জানাল সিটিটিসি
কুমিল্লায় প্রবাসীকে অপহরণের অভিযোগে পাঁচ যুবক গ্রেপ্তার
অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা