পদ্মায় মা ইলিশ শিকার: ৩২ জেলেকে কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২১, ১১:৫০
অ- অ+

ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মায় মা ইলিশ শিকারের অপরাধে মাদারীপুরের শিবচরে ৩২ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় আটককৃতদের সাজা দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে পদ্মা নদীর বিভিন্ন স্থানে শুক্রবার গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালায় মৎস বিভাগ ও পুলিশের একটি টিম। এ সময় পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৩২ জেলেকে নদী থেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এক বছর করে সাজা দেওয়া হয়।

এসময় ইলিশ মাছ ক্রয় করার অপরাধে তিন নারী ক্রেতাকে আটক করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে জব্দকৃত প্রায় ৩০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয় এবং ২০ কেজি ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান বলেন, ‘মা ইলিশ রক্ষায় পদ্মার বিভিন্ন পয়েন্টে প্রতিনিয়ত অভিযান চলছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা বাবুল চন্দ্র ওঝাঁ বলেন, ‘এ পর্যন্ত ৭০ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আগামীতে কেউ অপরাধ করলে শাস্তির ব্যবস্থা করা হবে। কোনভাবেই অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আমরা যদি মা ইলিশ রক্ষা করতে পারি, তাহলে সারা বছর ইলিশ খেতে পারবো।’

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে ভারী বৃষ্টিতে পাহাড় থেকে পড়ে আহত মা হাতি
তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার
ধেয়ে আসছে ভয়ংকর টাইফুন ‘বাভি’, নিরাপদ আশ্রয়ে ১৮ লাখ মানুষ
কবে কমবে টানা বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা