সুনামগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, শিশুসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২১, ১৮:২৫
অ- অ+

সুনামগঞ্জের ছাতকে অটোরিকশায় সঙ্গে ট্রাকের ধাক্কা লেগে ঘটনাস্থলেই শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন।

উপজেলার ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ঝাওয়ারখাড়া ব্রিজ এলাকায় রোববার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন জানান, ছাতক থেকে গোবিন্দগঞ্জমুখী অটোরিকশাটি ঝাওয়ারখাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখেন। ওই সড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ
শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন
শাহজালালের থার্ড টার্মিনালে বসছে অত্যাধুনিক টেলিকম নেটওয়ার্ক
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা