রূপগঞ্জে চার পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার: র‌্যাব

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২১, ২০:৫৬
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা আদায়কালে চার পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় চাঁদাবাজির কাজে ব্যবহৃত তিনটি রামদা, একটি জিআই পাইপ ও নগদ তিন হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। রবিবার বিকালে র‌্যাব-১১-এর উপপরিচালক মাহমুদুল হাসানের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

রবিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- তারাব পৌরসভা এলাকার মৃত কাজী হোসেনের ছেলে আক্তার হোসেন ও একই এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে জালাল হোসেন, মৃত সেকেন্দার আলী খানের ছেলে মশিউর রহমান ওরফে মকুল, মৃত বাহার মিয়ার ছেলে লিটন মিয়া।

র‌্যাব জানায়, তারাব পৌরসভা এলাকায় এ চিহ্নিত চাঁদাবাজ চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের চাঁদাবাজির কাজে ব্যবহৃত তিনটি রামদা, একটি জিআই পাইপ ও নগদ তিন হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় চাঁদাবাজির মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দাম কমাতে কাঁচা মরিচ আমদানির অনুমতি
ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ
বেড়ে যত হলো এলপিজি সিলিন্ডারের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা