সংবিধানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিষয় সংযুক্ত করতে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২১, ১১:২০| আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১১:২৩
অ- অ+

বাংলাদেশের সংবিধানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিষয় সংযুক্ত করতে একটি রিট দায়ের করা হয়েছে। এতে কোনো সঙ্গতিপূর্ণ স্থানে কেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বিষয়টি যুক্ত করতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বৃহস্পতিবার ৬ জন বীর মুক্তিযোদ্ধার পক্ষে আইনজীবী আবেদা গুলরুখ ও নাসরিন সুলতানা এটি দায়ের করেন।

পরে রিটকারীদের অপর এক আইনজীবী হাসনাত কাইয়ুম সাংবাদিকদের বলেন, সংবিধানে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিষয়ে যথাযথভাবে উল্লেখ নেই। এ কারণে সংবিধানের কোনো উপযুক্ত স্থানে আলাদাভাবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিষয় সংযোজন করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছি। আশা করছি শুনানি শেষে আদালত আমাদের পক্ষে আদেশ দেবেন।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এআইএম/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেসিডেন্ট জিয়া হত্যায় জড়িত মোজাফফরকে যে পরামর্শ দিয়েছিল শেখ হাসিনা
কুয়াকাটাকে পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে চান সামীমুজ্জামান
প্রধানমন্ত্রীর আগমনে ফেনীর সব প্রত্যাশা পূরণ হবে: পরিবেশমন্ত্রী
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৫