চট্টগ্রামে আগুনে পুড়ছে ঝুটের গুদাম

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২১, ০৮:২৭
অ- অ+

চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনীর ছয়টি ইউনিট।

বৃহস্পতিবার ভোর সোয়া পাঁচটার দিকে ঝুট গুদামটিতে আগুন লাগে।

জানা যায়, আতুরার ডিপো নাজেরিয়া এলাকায় দুই তলা একটি ভবনে ঝুটের গুদামে ভোরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে।

গার্মেন্টসের বিভিন্ন ধরনের ঝুট কাপড়ে আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন।

কীভাবে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এছাড়া আগুন লাগার আগে ভেতরে কেউ ছিল কিনা তাও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কেউ।

ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পে স্কেলে আইবাস++-এ ‘পে ফিক্সেশন’ যেভাবে করবেন
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪, মামলা ৫৯