রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ নারী ধরা

রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকার একটি রাস্তায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার হেরোইনসহ সাঞ্জু আরা টগর নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। রবিবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি মহানগরীর কাটাখালি থানাথীন মাসকাটা দিঘী এলাকার।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর সদর দপ্তরের একটি বিশেষ দল চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকার জৈনক মামুনের বরই খেতের দক্ষিণ পাশের পাকা রাস্তার পুলের উপর একজন নারীকে দাঁড়িয়ে থাকতে দেখে। এসময় র্যাবের বিশেষ দলটি ঘটনাস্থলে পৌঁছালে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে র্যাবের সঙ্গীয় ফোর্স ও মহিলা র্যাব সদস্যের সহায়তায় তার দেহ তল্লাসী করা হয়। তল্লাসী চলাকালে ওই নারী মাদক কারবারি বোরকার নীচে অভিনব কায়দায় রক্ষিত একটি শপিং ব্যাগ বের করে দেয়। শপিং ব্যাগের ভেতর থেকে ৬টি প্লাষ্টিকের ব্যাগের ভেতর থেকে ৯৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে ওই নারী মাদক কারবারির বিরুদ্ধে জেলার চারঘাট মডেল থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































