গহীন পাহাড়ে র‌্যাবের অভিযান, অস্ত্রসহ ধরা ৪ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২২, ১০:৩৫
অ- অ+

কক্সবাজার-বান্দরবান সীমান্তের নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড়ে অভিযান চালিয়েছে র‌্যাব। অভিযানে অস্ত্র ও গুলিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে এলিট ফোর্সটি।

শুক্রবার সকালে উপজেলার ঘুমধুমের তুমব্রুর পাহাড় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ এর মৃত আশুক জামানের ছেলে মোহাম্মদ নূর, ইমাম হোসেনের ছেলে নাজিমুল্লাহ, আবদুস সবুরের ছেলে খায়রুল আমিন এবং থাইংখালী ক্যাম্প-১৩ এর ছৈয়দুল ইসলামের ছেলে আমান উল্লাহ।

কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়টিতে অভিযান চলায় র‌্যাব। এসময় মাটিতে পুঁতে রাখা দুটি বিদেশি পিস্তল ও ছয়টি দেশীয় তৈরি অস্ত্রসহ ও বেশকিছু গোলাবারুদসহ চার রোহিঙ্গাকে আটক করা হয়। মামলা দেওয়ার পর তাদের থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ঢাকাটাইমস/৭জানুয়ারি/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফজলুর রহমানের কাঁধে এবার নতুন দায়িত্ব
সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা
ছয় বছরেও শেষ হয়নি মেজর সিনহা হত্যা মামলার বিচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা