দিনাজপুরে পুকুর থেকে কোটি টাকার মূর্তি উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৯
অ- অ+

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পুকুর খননের সময় কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। প্রায় নয় কেজি ওজনের এই মূর্তি কোটি টাকা মূল্যের বলে জানিয়েছে পুলিশ।

নবাবগঞ্জ থানা পুলিশ জানায়, বুধবার বিকালের দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের দেবীপুর কচুয়া গ্রামের পূর্ব পাশে ডুমুরের দাঙ্গায় পুকুর খননের সময় মূর্তিটি উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী জানায়, বিকালে আব্দুল আউয়ালের ঢালু জমিতে বালু উত্তোলন করা হচ্ছিল। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি কালো রঙের কষ্টি পাথরের খোদাই করা মূর্তি দেখতে পান শ্রমিকরা। বিষয়টি পুকুরের মালিক নবাবগঞ্জ থানা পুলিশকে জানায়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে।

নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকালে মোবাইলের মাধ্যমে খবর পাই উপজেলার কুশদহ ইউনিয়নের দেবীপুর গ্রামে পুকুর খননের সময় একটি মূর্তি পাওয়া গেছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

ওসি বলেন, উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ৯ দশমিক ৪ কেজি। এটির বাজারমূল্য আনুমানিক এক কোটি টাকা। জব্দকৃত কষ্টিপাথরের মূর্তিটির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে বহিষ্কৃত এনসিপি নেতা শাহেদের কারখানায় ফের অভিযান, যৌন ওষুধসহ ৩ লাখ টাকার পণ্য জব্দ
মক্কায় হামলার নিন্দা, সেনাপ্রধানদের জরুরি বৈঠক ডাকছে সৌদি-তুরস্ক-পাকিস্তান
আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে মেরামতকাজ, আগাম সতর্ক করল হাইওয়ে পুলিশ
গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী