রাসায়নিক অস্ত্র ব্যবহার না করতে রাশিয়াকে জার্মানির হুঁশিয়ারি

ইউক্রেনে জৈব ও রাসায়নিক অস্ত্র ব্যবহার না করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।
জার্মান চ্যান্সেলরের মতে, ইউক্রেনে রাসায়নিক অস্ত্র প্রয়োগের জন্য রাশিয়া যৌক্তিকতা তৈরি করছে। রাশিয়া জৈব ও রাসায়নিক অস্ত্র প্রয়োগ করলে তা অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য।
যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাসায়নিক অস্ত্র তৈরি করছে বলে দাবি করেছে রাশিয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনেও এ দাবি করে রাশিয়া। বিস্তারিত তথ্য না দিলেও তাদের কাছে রাসায়নিক অস্ত্র সরিয়ে নেওয়ার প্রমাণের কথাও বলা হয়।
তবে রাশিয়ার দাবি উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে কোনো রাসায়নিক অস্ত্র তৈরি করা হয়নি বলে দাবি যুক্তরাষ্ট্রের। এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা হলে তা জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন অবশ্যই জানতো।
তবে রাশিয়ার দাবি, যুক্তরাষ্ট্র খুব গোপনে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র তৈরির চেষ্টা করছিল। এ কারণে ইইউ ও জাতিসংঘের পক্ষে তা জানা সম্ভব হয়নি।
(ঢাকাটাইমস/২৩মার্চ/আরআর)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































