চট্টগ্রামে পৌঁছেছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২২, ২১:৩৪
অ- অ+

করোনা নেগেটিভ হওয়ার পর চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে সাকিব আল হাসানের খেলা নিয়ে ফের আশা জাগে। তবে টাইগার কোচ রাসেল ডোমিঙ্গোর ভাষ্যমতে, এই ফিটনেস নিয়ে সাকিবকে খেলানো ঠিক হবে না। তাই সাকিবের খেলা নিয়ে এখনও অনিশ্চিত থেকেই গেছে। আর এর মাঝেই বিমানে করে চট্টগ্রামে পৌঁছেছেন দেশসেরা এই অলরাউন্ডার।

শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় নাগাদ চট্টগ্রামে পৌঁছেছেন সাকিব। সেখান থেকে সোজা টিমে হোটেলে দলের সঙ্গে যোগ দেন তিনি। সাকিবের চট্টগ্রামে পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছেন টিম ম্যানেজার নাফিস ইকবাল খান।

উল্লেখ্য, আগামী রবিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচে সাকিব খেলবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। এরপর আগামী ২৩মে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল।

(ঢাকাটাইমস/১৩মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমদানি নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: উপদেষ্টা তিতুমীর
রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি
আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ আইজিপির
গোপালগঞ্জ হয়ে বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ