সুনামগঞ্জে বাঁধ ভেঙে নৌকাসহ জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১৬ মে ২০২২, ১৯:৫৫
অ- অ+

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের ৯০ নং পিআইসির বাঁধ ভেঙে এক নৌকাসহ সোহেল মিয়া (৪২) নামে এক জেলে নিখোঁজ রয়েছে। তিনি উপজেলার

চাঁনপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।

এ বিষয়টি ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।

সোমবার সকালে উপজেলার জয়শ্রী ইউনিয়নের চাঁনপুর গ্রামের পাশের পিআইসি-৯০ ঘাগলাহাটি বাঁধ ঘটনাটি ঘটে।

জানা যায়,সোমবার বৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টি কারণে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় ধর্মপাশার জয়শ্রী ইউনিয়নের চাঁনপুর গ্রামের পাশের পিআইসি-৯০ ঘাগলাহাটি বাঁধ ভোর ৬টার দিকে ভেঙে যায়। এ সময় বাঁধের নিকটে চাঁনপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে সোহেল মিয়া (৪২) ছোট নৌকা করে মাছ ধরার সময় সোহেল মিয়া নৌকাসহ তলিয়ে যায়।

এসআই (নি.) আরিফ রেজা বলেন, এ বিষয়ে ফায়ার সার্ভিস মোহনগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ শাখাকে অবহিত করা হয়েছে। এখন পর্যন্ত ভিকটিম সোহেল মিয়াকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

(ঢাকাটাইমস/১৬মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলে বিমান বিধ্বস্তে নিহত ১
ঢাকায় ৮ থেকে ১১ অক্টোবর ভিসা আবেদন নেবে রোমানিয়া
বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নতুন অফিস উদ্বোধন, মিলবে নানা জরুরি সেবা
ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত