ভারতে ভবন ধসে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২২, ১০:২৪| আপডেট : ২৯ জুন ২০২২, ১২:২০
অ- অ+

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের নাসিক নগর এলাকায় একটি চারতলা ভবন ধসে ১৯ জনের মৃত্যু হয়েছে।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নাসিক নগর পুলিশ নিহত প্রত্যেকের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে সব নিহতের পরিবারকে ৫ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এ ছাড়া মুখ্যমন্ত্রীর ছেলে ও রাজ্যের পর্যটন ও পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে সাংবাদিকদের বলেন, ‘এই ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল এবং এখানকার বাসিন্দাদের সরে যেতে এর আগে কয়েকবার লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছিল; কিন্তু তারপরও লোকজন এখানে বসবাস করছিলেন।’

(ঢাকাটাইমস/২৯জুন/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
প্রেসিডেন্ট জিয়া হত্যায় জড়িত মোজাফফরকে যে পরামর্শ দিয়েছিল শেখ হাসিনা
কুয়াকাটাকে পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে চান সামীমুজ্জামান
প্রধানমন্ত্রীর আগমনে ফেনীর সব প্রত্যাশা পূরণ হবে: পরিবেশমন্ত্রী