কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২২, ২১:৩০
অ- অ+

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আহত দুজন মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। বুধবার দুপুরে উপজেলার সংচাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন, অটোরিকশাচালক কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার রানীগাছ এলাকার ফরিদ উদ্দিনের ছেলে আকরাম হোসেন (২০), একই এলাকার মুর্শিদ মিয়ার ছেলে মোহাম্মদ জিলানী (৩৫), ব্রাহ্মণপাড়া উপজেলার ধানদৌল মুন্সী বাড়ির জয়নাল আবদীনের ছেলে নাজমুল হাসান(২৬)।

জানা যায়, উপজেলার মিরপুর থেকে অটোরিকশা নিয়ে সংচাইল গ্যাস আনার জন্য যাচ্ছিলেন। এ সময় সিলেট অভিমুখী একটি ট্রাকের সঙ্গে তাদের অটোরিকশা সংঘর্ষ হলে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আকরাম নিহত হন। এ সময় দুজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজন মৃত্যু হয়।

মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, আমি ঘটনা শুনার সাথে সাথেই আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। বাকি দু'জনকে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়ের সাথে কথা বলে বিনা ময়নাতদন্ত লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা
পুরান ঢাকার কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট উদ্বোধন
সব সরকারি দপ্তরের জন্য জরুরি নির্দেশনা
অতিরিক্ত বিল নিয়ে কিছু গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: বিদ্যুৎ বিভাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা