চীনে মিয়ানমারের রাষ্ট্রদূতের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২২, ১৪:৪৪
অ- অ+

দক্ষিণ-পশ্চিম চীনের কুনমিং শহরে রবিবার আকস্মিকভাবে মিয়ানমারের রাষ্ট্রদূত মৃত্যু বরণ করেন। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং বেইজিংয়ের কূটনৈতিক সূত্র তথ্যটি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

সোমবার একটি রাষ্ট্রীয় সংবাদপত্রে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক রাষ্ট্রদূত উ মায়ো থান্ট পে-এর মৃত্যুর জন্য শোক প্রকাশ করা হয়। কিন্তু সেখানে তার মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি।

বেইজিং-এর কূটনীতিক এবং চীনা ভাষায় মিয়ানমারের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সম্ভবত হার্ট অ্যাটাকে তার মৃত্যু ঘটতে পারে।

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ইউ মিও থান্ট পে শনিবার দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশে একজন স্থানীয় কর্মকর্তার সঙ্গে দেখা করেছিরেলন। জায়গাটি মিয়ানমারের সীমান্তবর্তী।

চীনে মিয়ানমার দূতাবাস তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি।

ইউ মিও থান্ট পে ২০১৯ সালে চীনে রাষ্ট্রদূত নিযুক্ত হন এবং ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পরেও তার পদে বহাল ছিলেন।

গত এক বছরে চীনে মারা যাওয়া চতুর্থ রাষ্ট্রদূত ছিলেন তিনি।

তার আগে জার্মান রাষ্ট্রদূত জ্যান হেকার (৫৪) বেইজিং পোস্টিংয়ের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে গত সেপ্টেম্বরে মারা যান। ইউক্রেনের রাষ্ট্রদূত সেরহি কামিশেভ (৬৫) ফেব্রুয়ারিতে বেইজিং শীতকালীন অলিম্পিক ভেন্যুতে যাওয়ার সময় বা তার পরেই মারা যান।

ফিলিপাইনের রাষ্ট্রদূত হোসে সান্তিয়াগো রোমানা (৭৪) এপ্রিলে পূর্ব চীনের আনহুই প্রদেশে কোয়ারেন্টাইনে মারা যান।

(ঢাকাটাইমস/৮আগস্ট/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পেরুতে মিনিবাস খাদে পড়ে নিহত ১৪ 
উগান্ডায় স্কুলবাস দুর্ঘটনায় ২১ জনের প্রাণহানি
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের এক মাসের ঋণ মওকুফ
১৫ বছরের দাম্পত্যের ইতি, বিচ্ছেদের ঘোষণা দিলেন আদীনাথ-ঊর্মিলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা