ব্লক মার্কেটে ৮৪ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৭
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৪৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯৮ লাখ ২৫ হাজার ২৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৪ কোটি ১ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। কোম্পানিটি ২৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ওরিয়ন ফার্মা লিমিটেড ১৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আনোয়ার গ্যালভানাইজিং ১০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

বুধবার ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমবি ফার্মা ১ কোটি ১২ লাখ, বিকন ফার্মা ১ কোটি ৮ লাখ, বেক্সিমকো ৪ কোটি, বেক্সিমকো ফার্মা ১ কোটি ১৮ লাখ, জিএসপি ফিন্যান্স ১ কোটি ৪৬ লাখ টাকা, নাহি অ্যালুমিনিয়াম ২ কোটি ৯ লাখ, ন্যাশনাল ব্যাংক ৩ কোটি ৬৪ লাখ, রেনেটা ১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতে হতো: আদালতে পুলিশ
মাটিকাটায় নিউগিনি প্রপার্টিজে হামলা মামলায় জামায়াতের এমপির জামাই গ্রেপ্তার
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে: সিপিবি
জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি: রাশেদ খাঁন