আন্তর্জাতিক সম্পর্কে নতুন অধ্যায়

সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য হতে ইরানের সই

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪২| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৬
অ- অ+

সাংহাই সহযোগিতার সংস্থা বা এসসিও-তে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার জন্য প্রতিশ্রুতি স্মারকের সই করেছে আমেরিকার নানান নিষেধাজ্ঞায় কোণঠাসা ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এক টুইটার বার্তায় স্মারকে সই করার কথা ঘোষণা করেন। খবর আল জাজিরার।

ইরান বলছে, সাংহাই স্মারকে সই করার মধ্য দিয়ে ইরান আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে নতুন একটি অধ্যায়ে প্রবেশ করল।

এদিকে আজ উজবেকিস্তানের সমরকন্দ শহরে এসসিও'র শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি একটি প্রতিনিধিদল নিয়ে এরইমধ্যে সমরকন্দ পৌঁছেছেন। এই প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানও রয়েছেন।

তিনি এক টুইটার পোস্টে বলেছেন, "আজ রাতে ঐতিহাসিক সমরকন্দ শহরে আমি সাংহাই সহযোগিতা সংস্থায় ইরানকে স্থায়ী সদস্য হিসেবে যুক্ত করার জন্য সংস্থার মহাসচিবের মাধ্যমে প্রতিশ্রুতি স্মারকে সই করলাম। এখন আমরা নতুন একটি অধ্যায়ে পৌঁছেছি যেখানে অর্থনীতি, বাণিজ্য, পরিবহন ও জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে নানা রকমের সহযোগিতার সুযোগ রয়েছে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিশ্রুতি স্মারকে সই করার পর সংস্থার মহাসচিব ঝ্যাং মিং এসসিও-তে স্থায়ীভাবে প্রবেশের জন্য অভিনন্দন জানিয়েছেন।

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
রাজবাড়ীতে ডিআইজি ইকবাল হোসেন, আইনশৃঙ্খলা নিয়ে দিলেন নানা দিকনির্দেশনা
রংপুরে ডেঙ্গুতে দুজনের মৃত্যু