খাদ্য-জ্বালানি-মুদ্রাস্ফীতিসহ বাংলাদেশের সামনে সাত সংকট: সিপিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২২, ১৪:৪৭
অ- অ+

বৈশ্বিক মহামন্দার কারণে বাংলাদেশ সাতটি সংকটের সম্মুখিন হতে যাচ্ছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডয়ালগ—সিপিডি। বৈশ্বিক মহামন্দার প্রেক্ষাপটে বাংলাদেশকে এই সাত সংকট মোকাবেলা করতে হবে।

বেসরকারি গবেষণা সংস্থাটির চিহ্নিত করা এই সাত সংকট হচ্ছে—খাদ্যের মূল্য বৃদ্ধি, জ্বালানির মূল্য বৃদ্ধি, ডলারের ঘাটতি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, ইউক্রেন যুদ্ধ, কোভিড-১৯ মহামারি এবং জলবায়ু পরিবর্তন।

ঢাকার ধানমন্ডিতে বৃহস্পতিবার সকালে নিজেদের কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে সিপিডি।

‘বিশ্ব অর্থনীতিতে মন্দার আভাস ও বাংলাদেশের চ্যালেঞ্জ উত্তরণ কোন পথে’ শীর্ষক এই ব্রিফিংয়ে কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

তিনি বলেন, ‘বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সংকটগুলোকে আমরা ৭ ভাগে ভাগ করেছি। এর মধ্যে ডলার, জ্বালানি, মূল্যস্ফীতি ও খাদ্য সংকটের কারণে অন্যান্য সংকটগুলো আরও ঘণীভূত হচ্ছে।

সার্বিকভাবে সাত সংকট বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে ড. ফাহমিদা খাতুন বলেন, বিশ্ব অর্থনীতিতে মন্দার আভাস দেখা যাচ্ছে। বিশ্বজুড়েই মূল্যস্ফীতি ঊর্ধ্বগতিতে। বিভিন্ন দেশে প্রবৃদ্ধি হয় নিচে অথবা নেতিবাচক। বাংলাদেশও সেই প্রভাব অনুভব করছে। এই সংকটটি চললাম ও আরও ঘনীভূত হচ্ছে।

সিপিডির মিডিয়ার বিফ্রিংয়ে অন্যদের মধ্যে সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খানসহ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইনানীতে ভাড়া বাসা থেকে নারী হোটেলকর্মীর মরদেহ উদ্ধার
সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
ইকবাল সোবহান চৌধুরীকে আটক নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সরকার অত্যন্ত ধৈর্যের সাথে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী