ট্রাইটেক আয়োজিত টি২০ ক্রিকেট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২২, ১২:৩৩
অ- অ+

দেশের সর্ববৃহৎ এইচভিএসি-আর প্রোভাইডার প্রতিষ্ঠান ট্রাইটেক সম্প্রতি তাদের ব্যবসায়িক সহযোগী, সমমনা প্রতিষ্ঠান এবং সংগঠন নিয়ে 'টি২০ ক্রিকেট ফেস্টিভ্যাল' নামের একটি টুর্নামেন্ট-এর আয়োজন করে। ট্রাইটেক বিশ্বাস করে খেলাধুলা ও শরীর চর্চা বরাবরই কর্মীদের সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে।

ছয়টি দলের অংশগ্রহণে শুরু হয় এই টুর্নামেন্ট। যেখানে ট্রাইটেক ট্রোজান্স এর সাথে দেশের সর্ববৃহৎ এইচভিএসি মেইনটেন্যান্স কোম্পানি ‘আরফোরএসম্যাভরিকস’, ফৌজদারহাট ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট-এর একটি টিম ‘টিমফাউজিয়ান্স’, বুয়েটের এক্স আর্কিটেক্ট টিম ‘বুয়েটব্লুস’', এক্স আইইউটিয়ানদের নিয়ে গঠিত ‘আইইউটিলেজেন্ডস’ এবং সুপরিচিত ইপিসি ম্যানেজমেন্ট অর্গানাইজেশন নেক্সট স্পেসেস লিমিটেডের '‘ব্যান্ড অব ব্রাদার্স' অংশগ্রহণ করে।

গ্রুপ রাউন্ড থেকে সেমিফাইনালের দারুন লড়াই শেষে ২৪ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হয় ট্রাইটেক ট্রোজান্স ও ব্যান্ড অব ব্রাদার্স।

অবশেষে ফাইনালের শ্বাসরুদ্ধকর এক ম্যাচের পর চ্যাম্পিয়ন হয় ব্যান্ড অব ব্রাদার্স।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাইটেক ও নেক্সট স্পেসেস লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়া এইচভিএসি–আর ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ২০ বছরের সেবার ম্যান উন্নয়নের পাশাপাশি ব্যবসায়িক পরিমণ্ডলে সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক বজায়ের অন্যতম দৃষ্টান্ত হিসেবে অংশগ্রহণকারীরা এমন আয়োজনকে সাধুবাদ জানায়।

উল্লেখ্য, ট্রাইটেক বাংলাদেশের একটি আইএসও সার্টিফাইড কোম্পানী যাদের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং টিম রয়েছে এবং ২০ বছরের বেশি সময়ের এইচভিএসি-আর বিষয়ক অভিজ্ঞতা রয়েছে। ট্রাইটেক বৃহৎ শিল্প-প্রতিষ্ঠানের এইচভিএসি-আর এবং সেন্ট্রাল এয়ারকন্ডিশনিং এর জন্য সুপরিচিত। ট্রাইটেক ভিআরএফএসি এবং অয়েলফ্রি ম্যাগনেটিক বিয়ারিং চিলার টেকনোলজি নিয়ে বাংলাদেশে প্রথম কাজ করে।

ঢাকাটাইমস/২৭ ডিসেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর

ক্রিকেট এর সর্বশেষ

এই বিভাগের সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4