‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ গান সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৪, ১৩:৫২| আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৪:০০
অ- অ+

র‌্যাপার আলী হাসান ও অভিনেতা মারজুক রাসেলের ‘নানা-নাতি’ শিরোনামের ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ কথামালার গানটি অনলাইন থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আরিফুর রহমান মুরাদ নামে এক ব্যক্তির রিট আবেদনের শুনানি নিয়ে এ নির্দেশনা দিয়েছেন আদালত।

ঈদুল আজহায় প্রকাশ পায় ‘নানা-নাতি’ শিরোনামের গানটি। দর্শক-শ্রোতা দারুণভাবে লুফে নেন সেটি। পাশাপাশি গানটির ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ লাইনটি নিয়ে শুরু হয় বিতর্ক।

গানটিতে নানা ও নাতি চরিত্র দুটির ভেতর দিয়ে অনেক না বলা কথা বলেছেন গানটির লেখক ও গায়ক আলী হাসান। গানের ভিডিওতে সহশিল্পী হিসেবে নানার ভূমিকায় দেখা গেছে অভিনেতা মারজুক রাসেলকে।

মূলত ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’এই লাইনটির কারণে আদালত অবমাননার অভিযোগ ওঠে আলী হাসানের বিরুদ্ধে। যার প্রেক্ষিতে তাকে লিগ্যাল নোটিশ পাঠান শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন।

গত ১৯ জুন রেজিস্ট্রি ডাকযোগে এই লিগ্যাল নোটিশটি পাঠানো হয় আলী হাসানকে।

নোটিশে ১৫ দিনের মধ্যে গানে আদালত অবমাননাকারী ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ লাইনটি বাদ দেওয়াসহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতেও বলা হয় তাকে। অন্যথায় গায়কের বিরুদ্ধে মামলা করার কথাও বলা হয়।

(ঢাকাটাইমস/৮জুলাই/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তুরাগ নদে মাছ ধরতে গিয়ে দুই শিশু নিখোঁজ, ২০ ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার
বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার
পরীক্ষাব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চুক্তি
ফেরদৌসী আহমেদ মিষ্টির সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণা