ঢাবির পর এবার সংঘর্ষ ঢাকা মেডিকেলের সামনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৪, ১৮:০৯| আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৮:২৭
অ- অ+
ঢাকা মেডিকেলের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) সামনে ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের আবারও সংঘর্ষ হয়েছে। সন্ধ্যায় ঢামেকের জরুরির বিভাগের সামনে চিকিৎসার জন্য অপেক্ষামান শিক্ষার্থীদের ছাত্রলীগের নেতাকর্মীরা সরিয়ে দিতে গেলে এ সংঘর্ষ বাঁধে।

সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আহত শিক্ষার্থীরা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আসেন। বিকাল ৫টা পর্যন্ত শতাধিক শিক্ষার্থীর চিকিৎসা গ্রহণের তথ্য পাওয়া গেছে।

এরইমধ্যে ঢামেকের জরুরি বিভাগের সামনে চিকিৎসার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে বের করে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে সেখানে পুনরায় সংঘর্ষ বাঁধে।

সোমবার বিকাল তিনটার দিকে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। পরে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে অনেকে মারধরের শিকার হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন।

আহত একজনকে চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে যাচ্ছেন সহপাঠীরা

ঢাবির টিএসসিতে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সমাবেশ চলার মধ্যেই বিজয় একাত্তর হলের সামনে সংঘর্ষের সূচনা হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল বিজয় একাত্তর হলে প্রবেশ করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়।

এ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। তখন আশপাশের হলগুলোর ছাত্রলীগ নেতাকর্মীরা এসে একজোট হয়ে সংঘর্ষে যোগ দেন। পরে দুই পাশে অবস্থান নিয়ে কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ চালিয়ে যান।

এর মধ্যে ছাত্রলীগের হামলার শিকার আন্দোলনকারী শিক্ষার্থীরা সহায়তা চাইলে টিএসসি থেকে একটি দল বিজয় একাত্তর হলের দিকে যেতে চাইলে মল চত্বরে ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে পড়ে।

পরে এ জায়গায়ও দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধাওয়াপাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিসি চত্ত্বর থেকে পিছু হটেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের একদল ফুলার রোড হয়ে এবং আরেক দল স্যার এ এফ রহমান হলের সামনের রাস্তা দিয়ে নীলক্ষেতের দিকে সরে যান। অপর দিকে বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ চালিয়ে আসা শিক্ষার্থীরাও বিকাল চারটার দিকে পিছু হটেন।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা সামনে যাকে পান তার ওপর হামলা চালান। অনেক শিক্ষার্থী ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠির আঘাতে আহত হন। সংঘর্ষের ঘটনায় তিনজন গুরুতরসহ কমপক্ষে শতাধিক আহত হয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ জানিয়েছেন ছাত্রলীগের হামলায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতদের বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। তাদের মধ্যে ১০ জনের বেশি নারী শিক্ষার্থী ও সাংবাদিক রয়েছেন।

সংশ্লিষ্ট খবর: ঢাবির হলপাড়া রণক্ষেত্র, আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

(ঢাকাটাইমস/১৫জুলাই/এসকেএস/ইএস/এসআইএস/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমানবাহিনীর অবদান স্মরণ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন
১৫ হাজার ডলার চাঁদা দাবিতে চিকিৎসকের ওপর হামলা, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২
২৮ আগস্ট আবারও দেখা যাবে চন্দ্রগ্রহণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা