শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৪, ২২:৪৮
অ- অ+

‘আগামী শিক্ষাবর্ষ থেকে শনিবারও স্কুল খোলা থাকবে’— সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান গণমাধ্যমকে বলেন, ‘শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধও জানিয়েছেন এই কর্মকর্তা।

মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দুর্গা রানি সিকদার বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখনো সেটি বহাল আছে। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নেই। গত বৃহস্পতিবার পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।’

এদিকে গুজবটির তথ্যে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। তাদের দাবি, সরকারি অফিসে মতো স্কুলগুলোতেও সাপ্তাহিক ছুটি দুই দিন থাকা জরুরি।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনা কালই আসুন, হাতকড়া নিয়ে রিসিভ করব: পর্যটনমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় রংপুর দখল করেছে জামায়াত: রাশেদ খান
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের জরুরি নির্দেশনা
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭