পূবাইলে অংশীজনের সঙ্গে পুলিশের মতবিনিময় 

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৮
অ- অ+

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মিরের বাজারে পূবাইল থানার আয়োজনে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম।

আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন অপরাধ দক্ষিণ বিভাগের ডিসি নাসির উদ্দিন, গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের ডিসি ইব্রাহিম খলিল, গাজীপুর মেট্রোপলিটন অপরাধ দক্ষিণ বিভাগের এডিসি হাফিজুর রহমান, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, বাংলাদেশ জামায়াতে ইসলামের পূবাইল থানার আমীর আশরাফ আলী কাজল, পুবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, পূবাইল থানা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান,পূবাইল থানা যুবদলের সদস্য সচিব আবুল হোসেন, পূবাইল থানা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামীম মৃধা প্রমুখ।

(ঢাকা টাইমস/০৮ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিস-পাটওয়ারীসহ আহত ১০
রিহ্যাবে বহু অনিয়ম, এজিএমসহ বিরোধপূর্ণ কার্যক্রম স্থগিতের নির্দেশ বাণিজ্য মন্ত্রণালয়ের
দালালমুক্ত হাসপাতাল গড়তে আনসার সদস্যদের কঠোর নির্দেশ
জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা