বিএনপিতে যোগ দিলেন শাহাদাত সেলিম, লক্ষ্মীপুর-১ আসনে পেলেন মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৩| আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৯:৩২
অ- অ+

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি- বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন।

সোমবার বিকেলে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি যোগদান করেন।

বিষয়টি শাহাদাত হোসেন সেলিম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের দল বিলুপ্ত করে আমি বিএনপিতে যোগদান করেছি।

গত ২৭ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন বলে জানায় বিএনপি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম গণমাধ্যমকে এ তথ্য জানায়।

তিনি বলেন, শাহাদাত হোসেন সেলিম ১২ দলীয় জোটের মুখপাত্র হিসেবে বিগত দিনে বিএনপির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। সেই বিবেচনায় আগেই বিএনপি থেকে তাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দিনদুপুরে কুপিয়ে জখম
১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন
সমাজে স্বাচ্ছন্দ্যে চলতে পুলিশকে সহযোগিতা করুন: আইজিপি
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট