রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৬, ০৯:০৫| আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৯:০৯
অ- অ+

রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন।

এসব কর্মসূচির কারণে নগরবাসীকে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

শুক্রবার দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

বাদ আসর গুলশান আজাদ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা।

এদিকে, মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতাদের সঙ্গে নিয়ে বিকেল সাড়ে ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম শহীদ রাষ্ট্রপতি মাজারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

ছাত্রদলের আয়োজনে বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

মঞ্চ ২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিকেল সাড়ে ৩টায় স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সারাদেশে ২২৪টি মনোনয়নপত্র দাখিল করার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করবে মঞ্চ ২৪।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল
বঙ্গোপসাগরে ঝুঁকিপূর্ণ আবহাওয়া, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
চাঁদাবাজি থেকে গুলিবর্ষণ—‘মতিঝিলের ত্রাস’ হিসেবে পরিচিত বাপ্পি ও চার সহযোগী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা