দুই নম্বরি কাজ করবেন না, কোনো দিকে ঝুঁকে যাবেন না: ইসির কঠোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৬, ১৬:৪২| আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১৭:০০
অ- অ+

নির্বাচন পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত)। তিনি বলেছেন, নির্বচানী দায়িত্ব পালনে কেউ যেন দুই নম্বরি না করেন। কোনো দিকে ঝুঁকে না যান। দায়িত্ব পালনে স্বচ্ছতা, নিরেপক্ষতা দৃঢ়তার নির্দেশনা দেন তিনি।

আজ রোববার (৪ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট -২০২৬ উপলক্ষে আয়োজিত উখিয়া টেকনাফ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো দিকে ঝুঁকে যাবেন না, কোনো দিকে হেলে যাবেন না এবং কারো কথাতেই ভয় পাবেন না। কেউ ধমক দেবে আর আপনি ভড়কে যাবেন এটা হবে না। আপনি আইন অনুসরণ করে যেভাবে কাজ করতে হয় সেভাবে করবেন।’

‘এটি সবার ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন’- এ কথা উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক ইন্সটিটিউটশন, নির্বাচন কমিশন, প্রশাসন পুলিশসহ সবার ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন।

ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সতর্ক করে বলেন, ‘ফ্যাসিস্ট ইলিমেন্টের লোকজন বন্ধু সেজে পাশে ভিড়ছে, এদের থেকে সতর্ক থাকার দায়িত্ব কিন্তু আপনার। ওসমান হাদির হত্যাকাণ্ডে আমরা যেটি দেখলাম, তাকে কিন্তু বন্ধু সেজেই হত্যা করা হয়েছে। আপনি যদি নিরাপত্তা সচেতন না হন তাহলে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।’

রাজনৈতিক নেতাদের ধন্যবাদ জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি অতীতের যেকোনো সময়ের তুলনায় আমাদের রাজনৈতিক দলগুলো এবার ভালোভাবে আচরণবিধি মেনে চলছেন। একমাত্র ঢাকায় ওসমান হাদির ঘটনা ছাড়া আর কোনো বড় ঘটনা এখন পর্যন্ত ঘটেনিঅথচ আগের নির্বাচনগুলোতে সংহিস পরিস্থিতি ছিল। আশা করছি সবার সহযোগিতায় শেষ পর্যন্ত পরিস্থিতি এমন স্বাভাবিকই থাকবে।’

নির্বাচন চলাকালীন কোনোভাবেই যেন রোহিঙ্গারা ক্যাম্প থেকে কেউ বের হতে না পারে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারি জারি রাখার পরামর্শ দেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, ‘সবাইকে নজর রাখতে হবে যে ভোট চলাকালীন রোহিঙ্গারা যেন ক্যাম্পের বাইরে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। রোহিঙ্গারা রাজনৈতিক দলের মিছিল থেকে আটক হলে সেই দলেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, রোহিঙ্গাদের নয়। কারণ তারা গ্রেপ্তার হলে আবার বেরিয়ে আসবে, তাই দলগুলোকেও সতর্ক থাকতে হবে।’

এসময় অবৈধ অস্ত্র উদ্ধারে সন্ত্রাস দমনে শীঘ্রই যৌথ বাহিনী অভিযান শুরু করবে বলে জানান নির্বাচন কমিশনার। এছাড়া তিনি গণভোট সম্পর্কে ভোটারদের মাঝে প্রচারণা চালাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

সভায় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত আসমার সঞ্চালনায় জেলা নির্বাচন কর্মকর্তা,বিজিবি, পুলিশ, এপিবিএন, ্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধিসহ উপস্থিত অনেকে বক্তব্য রাখেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্কুলছাত্র অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
গাইবান্ধায় নিজ বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এসআই নিহত
শৈলকুপা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পলাশ, সম্পাদক শিহাব
নিষিদ্ধ আ.লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার