তারেক রহমানের সঙ্গে সাইফুল হকের সাক্ষাৎ, নির্বাচন ঘিরে চ্যালেঞ্জ ও ঐক্যের বিষয়ে আলোচনা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৬, ১৭:০৬| আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১৭:১০
অ- অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

রবিবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে সই করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিদল। এরপর তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দলটির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

একান্ত আলাপে তারেক রহমান ও সাইফুল হক দেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং গণতন্ত্রকে সুসংহত করণসহ নানা বিষয়ে আলোচনা করেন।

এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সান্ত্বনা জানান।

সাক্ষাৎ শেষে সাইফুল হক সাংবাদিকদের বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে পারি, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক অভিযাত্রা যাতে নিশ্চিত করা যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে। কিছু কিছু চ্যালেঞ্জের কথা এসেছে আলোচনায়, তারেক রহমানের ৩১ দফা নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। এছাড়া আরও বেশকিছু বিষয় নিয়ে তার চিন্তা আছে সেসব বিষয়ে কথা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শনিবার খোলা সব সরকারি অফিস ও ব্যাংক
বান্দরবানে দুর্গাপূজায় নিরাপত্তায় বিজিবির বিশেষ প্রস্তুতি
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় অসদুপায়, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড
কিশোর গ্যাং নির্মূলে ওসিকে দুই মাস সময় দিলেন চিফ হুইপ