তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৬, ২১:০৫

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর সাথে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন।
রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সন কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন– জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য– কবি আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, কেএম মহসীন ও জাহিদুল ইসলাম রনি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন– জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য আতিকুর রহমান রুমন।
জেবি
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













