রাশিয়ার তেল কিনলে ভারতের ওপর বাড়তে পারে শুল্ক, ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৬, ১৩:২১
অ- অ+

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর সতর্কবার্তা দিয়েছেন, যে দেশটি রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখবে, তার পণ্যের ওপর আরও বাড়তি শুল্ক আরোপ করা হতে পারে। রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “রাশিয়ার তেলের বিষয়ে সহায়তা না করলে আমরা ভারতের ওপর শুল্ক আরও বাড়াতে পারি।” তিনি উল্লেখ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘খুব ভালো মানুষ’ এবং মোদি জানতেন যে তিনি খুশি নন। এজন্য ভারত তার ওপর শুল্ক চাপিয়ে নয়, বরং তাকে খুশি রাখতে চাচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, “ভারত মূলত আমাকে খুশি রাখতে চেয়েছে। তারা বাণিজ্য করে, আর তাদের ওপর খুব দ্রুতই আমরা শুল্ক বাড়াতে পারি।” যদিও তিনি দাবি করেছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।

এই সতর্কবার্তা আসে এমন সময়ে যখন ভারতের রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য নিয়ে ওয়াশিংটনে নজরদারি বেড়েছে। তবে ভারত তেল আমদানি দেশের জ্বালানি নিরাপত্তার জন্য অপরিহার্য বলে জানাচ্ছে।

কিছু সপ্তাহ আগে ট্রাম্প ও মোদির মধ্যে ফোনালাপ হয়। সে সময় দুই নেতা শুল্ক-সংক্রান্ত টানাপোড়েনের মধ্যেও দ্বিপক্ষীয় বাণিজ্যের গুরুত্ব ধরে রাখার ওপর জোর দেন। এছাড়া ভারত–মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিনের বাণিজ্য অচলাবস্থা সমাধানে নতুন আলোচনাও শুরু করেন।

উল্লেখ্য, গত বছরের আগস্টে রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল।

এদিকে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্ব রাজনীতিতে তেলের বিষয়টি আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভেনেজুয়েলায় প্রমাণিত তেলভান্ডার ৩০৩ বিলিয়ন ব্যারেলের বেশি, যা বিশ্বের সবচেয়ে বড়। তবে উৎপাদন এখন দৈনিক প্রায় ১০ লাখ ব্যারেল, যা অতীতের তুলনায় কম। ওপেকের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রমাণিত তেলভান্ডারের প্রায় ১৭ শতাংশই ভেনেজুয়েলায় রয়েছে।

(ঢাকাটাইমস/০৫ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা