শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৬, ১১:২৯
অ- অ+

জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে আজ মঙ্গলবার ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) এ তথ্য জানিয়েছে। প্রধান ভূমিকম্পের পর একাধিক শক্তিশালী আফটারশকও অনুভূত হয়েছে। জেএমএর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে।

এর উৎপত্তিস্থল ছিল শিমানে প্রিফেকচারে। তবে এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে শিমানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করে চুগোকু ইলেকট্রিক পাওয়ার। জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, ভূমিকম্পের পর বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা যায়নি।

বিদ্যুৎ কম্পানির একজন মুখপাত্র জানান, শিমানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিটে ভূমিকম্পের কোনো প্রভাব পড়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এই ইউনিটটি ২০১১ সালের মার্চে ফুকুশিমার ভয়াবহ ভূমিকম্প ও সুনামি বিপর্যয়ের পর বন্ধ ছিল এবং ২০২৪ সালের ডিসেম্বর থেকে পুনরায় চালু করা হয়।

এদিকে প্রথম ভূমিকম্পের পর আরো কয়েকটি কম্পন অনুভূত হয়। এর মধ্যে সকাল ১০টা ৩৭ মিনিটে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পের প্রভাবে পশ্চিম জাপান রেলওয়ে কর্তৃপক্ষ শিন-ওসাকা ও হাকাতা রুটের মধ্যে বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

সূত্র : জাপান টাইমস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা