মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে যা বললেন শহিদ আফ্রিদি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৬, ১৮:৩১| আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১৮:৪০
অ- অ+

নিরাপত্তা সংকটের অজুহাতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি। তার মতে, মুস্তাফিজের মতো একজন তারকাকে রাজনীতির মারপ্যাঁচে ফেলে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়া পুরো ক্রিকেট বিশ্বের জন্যই একলজ্জাজনকঘটনা।

সম্প্রতি নিরাপত্তার কারণ দেখিয়ে কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজ ছাড়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছে এবং আইসিসির কাছে বিকল্প ভেন্যু দাবি করেছে।

বিসিবির এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে আফ্রিদি বলেন,‘বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ সঠিক। ভারত ক্রিকেট বিশ্বে টাকার দাপট দেখাচ্ছে। এই পরিস্থিতি তারাই শুরু করেছে এবং এবং শেষ এরাই করবে।

আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ একজন ভারতীয় হওয়ায় বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব নিয়ে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। প্রসঙ্গে আফ্রিদি সরাসরি আইসিসিকে তাদের নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানান। তিনি বলেন,‘আইসিসিতে অনেক বিচক্ষণ মানুষ রয়েছেন। তাদের মনে রাখা উচিত, এটি শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

সাবেক এই পাকিস্তান অধিনায়ক আরও যোগ করেন, ক্রিকেটকে যদি সঠিকভাবে টিকিয়ে রাখতে হয়, তবে আইসিসিকে ভারতের প্রতি অতিমাত্রায় ঝুঁকে থাকার প্রবণতা দ্রুত বন্ধ করতে হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা