উত্তরায় ৩৬৩টি আইফোনসহ তিন চাইনিজ নাগরিক গ্রেপ্তার

রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার রাতে ডিবির মিরপুর বিভাগের একটি দল অভিযানটি পরিচালনা করে বলে জানিয়েছে ডিবিসূত্র।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিউদ্দিন মাহমুদ সোহেলের নেতৃত্বে মিরপুর বিভাগের একটি আভিযানিক দল উত্তরায় অভিযান চালায়। অভিযানে ৩৬৩টি বিভিন্ন মডেলের অবৈধ আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার সকালে ডিবির মিরপুর বিভাগের ডিসি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। ডিএমপি মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































