ভাঙ্গায় সাড়ে ৪ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৬, ০০:২৯
অ- অ+

ফরিদপুরের ভাঙ্গায় টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক সাড়ে চার লাখ টাকা মূল্যমানের ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প। গ্রেপ্তারকৃত আসামির নাম–কামাল খাঁন (৪৬)। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাহাড়া খাঁনপাড়া গ্রামের মৃত তফসির খাঁনের ছেলে।

রবিবার রাতে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক আজ সন্ধ্যায় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৫ কেজি গাঁজাসহ এক সক্রিয় মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত কামাল খাঁন একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা ও অন্যান্য মাদক সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে ফরিদপুরসহ বিভিন্ন থানায় মোট ছয়টি মাদক মামলা রয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি: চিফ হুইপ
রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা
শিক্ষার্থী তাজমিন হত্যা, কথিত প্রেমিক রাজু গ্রেপ্তার
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির