যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি ভিসা বাতিল, অভিবাসন নীতিতে কঠোরতা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:১৯
অ- অ+

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

গত বছরের জানুয়ারিতে দ্বিতীয়বার শপথ নেওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক পদক্ষেপ নিয়েছে। এক বছরের মধ্যে এক লাখেরও বেশি ভিসা বাতিলের মাধ্যমে নতুন ইতিহাস তৈরি করেছে তারা। অনেকের বৈধ ভিসা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে।

ভিসা বাতিলের মধ্যে রয়েছে প্রায় ৮ হাজার স্টুডেন্ট ভিসা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ২ হাজার ৫০০টি বিশেষায়িত ভিসা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অপরাধীদের দেশ থেকে বিতাড়িত করার প্রক্রিয়া চলবে এবং যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখা হবে।

উপ-মুখপাত্র টমি পিগোট বলেছেন, ভিসা বাতিলের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে চারটি বিষয়—ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে থাকা, মদ্যপ্য অবস্থায় গাড়ি চালানো, সহিংসতা ও চুরি। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ভিসা বাতিলের সংখ্যা ১৫০ শতাংশ বেড়েছে।

(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩ হাজার টাকার ‘ফ্রি শপিং’ অফার ঘিরে পল্লবীতে তুলকালাম, বন্ধ হলো আউটলেট
বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ভারতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু আজ
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস