চট্টগ্রামে ইটবোঝাই জিপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রাম প্রতিনিধি
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৬, ১৭:২১
অ- অ+

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ইটবোঝাই জিপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মুহাম্মদ শাকিল (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নানুপুর-খিরাম সড়কের লম্বাটিলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মুহাম্মদ শাকিল একই উপজেলার খিরাম ইউনিয়নের মগকাটা এলাকার আবদুল কাদেরের ছেলে। একই ঘটনায় আলাউদ্দিন তালুকদার (৩৯) নামের একজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিনের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। তিনি শাকিলের সঙ্গে চট্টগ্রাম থেকে মোটরসাইকেলে ফটিকছড়িতে যাচ্ছিলেন। পথে লম্বাটিলা এলাকায় একটি ইটবোঝাই জিপের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুজনই আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত আলাউদ্দিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম বলেন, ইটবোঝাই একটি জিপ গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি চেয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত হলে পরিবারকে মরদেহ হস্তান্তর করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’
রামপুরায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সেনাবাহিনীর সিজিএস মাইনুর রহমান
গণভোট না মানলে সরকারও মানা হবে না: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা