ইউএনওকে ‘শাসানোয়’ কলমাকান্দার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নেত্রকোনা প্রতিনিধি:
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৬, ১৮:৫০| আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১৯:৪৫
অ- অ+

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) শাসানোর অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রবিবার স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত নেয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পরিবর্তে সাইদুর রহমান ভূইয়া ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা সৃষ্টি করেছেন, আদালত চলাকালীন বিরূপ মন্তব্য করেছেন এবং আদালতকে অবমাননা করেছেন। এছাড়া মোবাইল কোর্ট চলাকালীন ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)-এর উপস্থিতিতে তিনি ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণ করেছেন।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী তার এসব কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থি বিবেচনা করে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, সাইদুর রহমান কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকও।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদ্মা সেতুর রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে যাওয়া বাসের ভিডিও ভাইরাল, ৫০ মিটার ক্ষতিগ্রস্ত
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর, অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
ডিএমপির অভিযানে  ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার, মামলা ১৯
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা