ইসির সামনে শেকৃবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কার্যক্রম

নির্বাচন কমিশনের (ইসি) সামনে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালনের পর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদল। এ কর্মসূচির নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবির।
রবিবার কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত তিন দফা দাবিতে নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি রাত ৮টা পর্যন্ত পালন শেষে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা হয়।
এ সময় বিএম আলমগীর কবির বলেন, দাবি আদায়ের আন্দোলনের পাশাপাশি পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় ছাত্রদল সবসময় সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সোহাগ, শান্ত, হিমেল, ইমরান, রিয়াজ, তোহা, পলক, আশা, আকিমুল, জাহিদ, শুভ, আব্দুর রহমান, সিফাত, সাজিদসহ শেকৃবি ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













