বিমানবন্দর ও আশপাশের এলাকায় হর্ন বাজালে আইনানুগ ব্যবস্থা: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৬, ২১:১২
অ- অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার আশপাশের এলাকায় হর্ন বাজালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক কঠোর শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার ডিএমপির মিডিয়া শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার উত্তর-দক্ষিণে ১.৫ (দেড়) কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল হতে হোটেল 'লা মেরিডিয়ান' পর্যন্ত) এবং গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে গত বছরের সেপ্টেম্বর থেকে নিরব এলাকা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এসব এলাকায় হর্ন বাজানো নিষিদ্ধ। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮৮ ধারা এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এর ১৯(২) বিধি মোতাবেক নিরব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ (সর্বোচ্চ জরিমানা ১০,০০০/- অথবা ৩ মাসের কারাদণ্ড)। সম্প্রতি জারিকৃত শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ মোতাবেক নিরব এলাকায় হর্ন বাজানো বা শব্দদূষণ করার জন্য পুলিশকে জরিমানা আরোপের ক্ষমতা প্রদান করা হয়েছে।

এসব নিরব এলাকায় হর্ন বাজালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক কঠোর শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শনিবার খোলা সব সরকারি অফিস ও ব্যাংক
বান্দরবানে দুর্গাপূজায় নিরাপত্তায় বিজিবির বিশেষ প্রস্তুতি
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় অসদুপায়, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড
কিশোর গ্যাং নির্মূলে ওসিকে দুই মাস সময় দিলেন চিফ হুইপ