শনির আখড়ায় প্রায় ৩ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৬, ২২:১৪
অ- অ+

রাজধানীর শনির আখড়ায় প্রায় ৩ লাখ টাকা মূল্যমানের ৯৮০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত আসামির নাম–শ্যামল চন্দ্র ঘোষ। শুক্রবার দুপুরে র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা এসব মাদকসহ তাকে গ্রেপ্তার করে।

একইদিন রাতে র‍্যাবের যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া দনিয়া কলেজের সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাস থেকে আনুমানিক ২ লাখ ৯৪ হাজার টাকা মূল্যমানের মোট ৯৮০ (নয়শত আশি) পিচ ইয়াবা ট্যাবলেটসহ শ্যামল চন্দ্র ঘোষ নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি পেশাদার মাদক কারবারি। উদ্ধারকৃত মাদকসহ তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে থানায় হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩
বৈরী আবহাওয়ায় উপকূলে কোস্ট গার্ডের মাইকিং, সমুদ্রে না যাওয়ার আহ্বান
ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
রাজধানীর আরও ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা