ঢাকা-১৮ আসনে এনসিপির প্রার্থী আরিফুল ইসলামের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:২৯| আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:৩২
অ- অ+

ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী আরিফুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার সোয়া ১০টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকায় নির্বাচনী জনসংযোগকালে এ ঘটনা ঘটে।

এদিন দুপুর এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন ঢাকা টাইমসকে এ তথ্য জানান।

তিনি বলেন, এদিন সকালে নির্বাচনী গণসংযোগকালে ঢাকা-১৮ আসনের জামায়াত-এনসিপি জোটের প্রার্থী আরিফুল ইসলামের ওপর বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীরের লোকজন হামলা করেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ঢাকা-১৮ আসনের ১০ দলীয় জোটের প্রচার বিভাগের প্রধান কামরুল হাসান বলেন, খিলক্ষেতের দুমনি ৪৩ নং ওয়ার্ডে নূর পাড়া মাদরাসায় একটি পোগ্রাম হচ্ছিল। সেই পোগ্রামে আরিফ আদীব অতিথি হিসেবে কথা বলেছিলেন। কথা বলার শেষের দিকে ওখানকার বিএনপির নেতা দিদার মোল্লার নেতৃত্বে হামলা হয়েছে। হামলায় মাদরাসা সুপারের ভাই আহত হয়েছেন। আমাদেরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ৯ জন আহত হয়েছেন। দুইজন গুরুতর। সেখানে এই হামলার প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি চলছে।

ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, এটি কোনোভাবেই হওয়ার কথা নয়। আমাদের কেউ কারও ওপরে হামলা করার কথা নয়। বিষয়টি এখনো আমি শুনিনি। আমি জেনে আপনার সঙ্গে কথা বলবো।

(ঢাকাটাইমস/২৬ জানুয়ারি/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ‘কঠিন’ ও দুর্ভোগ নিয়ে ক্ষোভ, নেপথ্যে যেসব কারণ
মানব পাচার চক্রের মূল হোতা গ্রেপ্তার করেছে সিটিটিসি
লঘুচাপ শক্তিশালী হওয়ার আভাস, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
যাত্রাবাড়ীতে ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, কাঁচি ও চোরাই মালামালসহ গ্রেপ্তার ১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা