৫৫ মিনিটে ইংল্যান্ডের গোলে চাপে আর্জেন্টিনা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৬, ০২:২৬| আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০২:৩২
অ- অ+

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে জমে উঠেছে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মহারণ। ম্যাচের ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের একমাত্র গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। ফলে চাপে পড়েছে আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। কিক-অফের পরপরই ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনকে ফাউল করার ঘটনাকে কেন্দ্র করে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে রেফারির দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি। ৩৫তম মিনিটে বিপজ্জনক জায়গা থেকে পাওয়া ইংল্যান্ডের একটি ফ্রি-কিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

পুরো প্রথমার্ধজুড়ে ছিল শারীরিক লড়াইয়ের আধিপত্য। দুই দল মিলে মোট ১৯টি ফাউল করে, যার মধ্যে আর্জেন্টিনার ১২টি এবং ইংল্যান্ডের ৭টি। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রথম ৪৫ মিনিটে কোনো দলই অন-টার্গেটে শট নিতে পারেনি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় ইংল্যান্ড। ম্যাচের ৫৫তম মিনিটে ডান প্রান্ত দিয়ে মরগান রজার্সের নিখুঁত ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান অ্যান্থনি গর্ডন। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা
কিশোরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ড–আর্জেন্টিনা: ৪৫ মিনিট পর্যন্ত গোলশূন্য লড়াই
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানে 'প্যারাডাইম শিফট' আসছে: ভাইস-চ্যান্সেলর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা