এপস্টেইনের সঙ্গে সময় কাটানোয় অনুতপ্ত বিল গেটস, ক্ষমা চেয়ে যা বললেন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৬
অ- অ+

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইন–সংক্রান্ত কয়েক লাখ নথি প্রকাশ করে। এসব নথির মধ্যে একটি ড্রাফট ইমেইলের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে এপস্টেইন দাবি করেন—বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। ইমেইলে আরও বলা হয়, এক রুশ নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের কারণে বিল গেটস অসুস্থ হয়ে পড়েন এবং সুস্থ হতে তাকে ওষুধ দেওয়া হয়, যেন তিনি অন্য বিবাহিত নারীদের সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে পারেন।

তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন বিল গেটস। তিনি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ৯নিউজ–কে বলেন, “আমি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। ওই ইমেইল কখনো কোথাও পাঠানো হয়নি। এটি সম্পূর্ণ মিথ্যা। আমি জানি না এ বিষয়ে তার উদ্দেশ্য কী ছিল। তিনি কি কোনোভাবে আমাকে আক্রমণ করতে চেয়েছিলেন?”

বিল গেটস জানান, ২০১১ সালে প্রথমবারের মতো এপস্টেইনের সঙ্গে তার যোগাযোগ হয়। এরপর পরবর্তী তিন বছরে তিনি কয়েকবার এপস্টেইনের সঙ্গে নৈশভোজে অংশ নিলেও কখনো ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত তার ব্যক্তিগত দ্বীপে যাননি। পাশাপাশি কোনো নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক থাকার অভিযোগও অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে বিল গেটসের একজন মুখপাত্রও একই দাবি করে জানান, এপস্টেইনের ড্রাফট ইমেইলে উল্লিখিত বিষয়গুলো সম্পর্কে বিল গেটস অবগত নন এবং অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই।

(ঢাকাটাইমস/৫ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩ হাজার টাকার ‘ফ্রি শপিং’ অফার ঘিরে পল্লবীতে তুলকালাম, বন্ধ হলো আউটলেট
বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ভারতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু আজ
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস