মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫২
অ- অ+

মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরে একটি ‘স্পাইডার লিফট’ ক্রেন দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জালান পেরাক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশি নিজেই ওই ক্রেনটির চালক ছিলেন। দুর্ঘটনার সময় তিনি রাস্তার পাশের একটি বিলবোর্ডে কাজ করছিলেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

কুয়ালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান সহকারী পুলিশ কমিশনার (এসিপি) মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—ক্রেনটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। কাজ চলাকালে ক্রেনটির একটি অংশ ফুটপাতের সঙ্গে আটকে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ক্রেনটি উল্টে পড়ে এবং এর নিচে চাপা পড়েন চালক।

দুর্ঘটনায় ক্রেনটির ভারে পার্শ্ববর্তী দুটি গাড়ি সম্পূর্ণভাবে চূর্ণ হয়ে যায়। তবে গাড়িগুলোর ভেতরে থাকা যাত্রীদের কেউ আহত হননি বলে পুলিশ নিশ্চিত করেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান কুয়ালামপুর হাসপাতালের একজন চিকিৎসক। তবে পরীক্ষা শেষে তিনি বাংলাদেশি শ্রমিককে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই ক্রেনটির মালিক প্রতিষ্ঠানকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে কুয়ালামপুর শহরের ওই এলাকায় ক্রেনটি পরিচালনার বৈধ অনুমতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/৭ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩ হাজার টাকার ‘ফ্রি শপিং’ অফার ঘিরে পল্লবীতে তুলকালাম, বন্ধ হলো আউটলেট
বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ভারতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু আজ
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস