জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১২| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২১

আগামীকালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ বুধবার বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয় রাজধানীর গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িতে বিকাল ৪টায় এই সংবাদ সম্মেলন শুরু হবে।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে বিএনিপর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































