দেশের শীর্ষ আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৫
অ- অ+

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের সম্মানিত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেন’ শীর্ষক সংবাদের প্রেক্ষিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।

বুধবার বিকালে তারেক রহমানের প্রেস সচিব এ এ এম সালেহ শিবলীর গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএনপি চেয়ারম্যান বলেন, জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম-ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথনির্দেশনা দেবে। তিনি মনে করেন, আলেম-ওলামাদের স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারেক রহমান আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় করণীয় সম্পর্কে সঠিক দিকনির্দেশনা পাবে। তিনি আশা প্রকাশ করেন, ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে আলেম-ওলামাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

বার্তায় তিনি পুনরায় দেশের সম্মানিত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও তাদের সমর্থন ও দোয়া কামনা করেন।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার