বেলা যত গড়াবে তত বিজয়ের দ্বারপ্রান্তে এগোব আমরা: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮
অ- অ+

কুমিল্লা-৪ আসনের আলোচিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভোট দিয়েছেন দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সকাল আটটায় ভোট দিয়ে তিনি বলেছেন, যত বেলা গড়াবে তত তারা বিজয়ের দ্বারপ্রান্তে এগোতে থাকবেন।

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপির শাপলা কলি প্রতীকে ভোট করছেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্রে টেকনিক্যাল ও প্রক্রিয়াগত কোনো জটিলতার বিষয়ে খবর আমার কাছে আসেনি। আমরা শঙ্কামুক্ত থাকতে চাই। ভোট একটা উৎসবের হবে। দেবিদ্বারের মানুষের কাছে আহবান থাকবে যাকে ইচ্ছা ভোট দেন। ভোটের জন্য ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হোক এটা আমি চাই না।।’

ভোটকেন্দ্রে প্রবেশের আগে হাসনাত আবদুল্লাহ নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। পরে নির্ধারিত কক্ষে ব্যালট পেপার সংগ্রহ করে তিনি ভোট প্রদান করেন।

কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থীতা বাতিল হওয়ায় গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে বিএনপি জোট।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়পারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনমজুর বাবার কষ্টের কথা শুনে শিক্ষার্থীর দায়িত্ব নিলেন এমপি বাবুল
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ
স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন: আতিকুর রহমান রুমন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা