নারায়ণগঞ্জ–৩ আসনে 

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৯
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি এ আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্প এলাকায় সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন তিনি।

এর আগে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন রেজাউল করিম। পরে সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, তাঁর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।

এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন এবং সংশ্লিষ্ট আসনে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার