মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারীর জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩২
অ- অ+

রাজধানীর ঢাকা-৮ আসনের অন্তর্গত শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফল অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীক নিয়ে ৫২৩ ভোট পেয়ে কেন্দ্রে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। ফলে মাত্র ৭ ভোটের ব্যবধানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই কেন্দ্রের ফল নির্ধারিত হয়েছে।

এ কেন্দ্রের অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের মেঘনা আলম (ট্রাক) প্রত্যেকে সমান ৭টি করে ভোট লাভ করেছেন।

এ ছাড়া বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট পেয়েছেন।

নারী ভোটারদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। গণনা শেষে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা কেন্দ্রটির ফলাফল নিশ্চিত করেন

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইরাকের ক্ষতি ৬ হাজার কোটি ডলার
অভিজিৎ দীপকে আবারও আটক