মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৯
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বিএনপি ও ১১ দলীয় জোটের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলাফলে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কম থাকায় প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠেছে।

বৃহস্পতিবার ঢাকা-১৩ আসনের ৬৫টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ পেয়েছেন ৩৮ হাজার ৮৯১ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৩৭ হাজার ৫৪০ ভোট। এতে বিএনপির প্রার্থী ১৩৫১ ভোটে এগিয়ে রয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্র থেকে ধাপে ধাপে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হচ্ছে। সব কেন্দ্রের ফলাফল পাওয়া না পর্যন্ত চূড়ান্ত ফলাফল সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এদিকে ফলাফল ঘোষণাকে ঘিরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উৎকণ্ঠা দেখা গেছে। বিভিন্ন স্থানে সমর্থকরা ফলাফলের আপডেট জানতে অবস্থান করছেন। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইরাকের ক্ষতি ৬ হাজার কোটি ডলার
অভিজিৎ দীপকে আবারও আটক