বিএনপির ভূমিধস বিজয়ে পাকিস্তান প্রেসিডেন্টের বার্তা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪
অ- অ+

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে বার্তাটির সত্যতা নিশ্চিত করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জারদারি তারেক রহমানকে বিএনপির বড় জয়ের জন্য শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণকে ‘সফল ও শান্তিপূর্ণ নির্বাচন’ আয়োজনের জন্য অভিনন্দন জানান।

বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, ‘গণতান্ত্রিক অংশীদারত্ব ও যৌথ অগ্রগতির লক্ষ্যে পাকিস্তান তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।’

তার এই বার্তা বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফ্রান্স-স্পেন সেমিফাইনাল আজ, ফাইনালের পথে এগিয়ে কে? জানালো সুপার কম্পিউটার
রকারোলা ম্যালওয়্যারের ভয়ংকর ফাঁদ, মুহূর্তেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেপ্তার, মামলা ৪১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা